৩:৪৩ অপরাহ্ণ
স্থানীয় উন্নয়নে দ'রি'দ্র জনগো'ষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতে জকিগঞ্জে মতবিনিময় সভা
স্থানীয় উন্নয়নে দরি'দ্র জনগো'ষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) কার্যালয়ে সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) ও মা-মনি মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসডিএসের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. অলিউল হক এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু ম্যারেজ রেজিস্ট্রার রতন বিশ্বাস, কাজলসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রসলাল বিশ্বাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও উন্নয়নকর্মীরা।
বক্তারা বলেন, স্থানীয় উন্নয়নকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে হলে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নের প্রতিটি ধাপে জনগণের মতামতকে গুরুত্ব দিলে উন্নয়নের সুফল আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছাবে। এ সময় অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।