৪:২০ অপরাহ্ণ
প্রায় ৫ শত রোগী পেলেন চিকিৎসাসেবা, অর্ধশতাধিক ছানি রো'গীকে সিলেটে প্রেরণ
বালাউটে ফ্রি চ'ক্ষু চিকিৎসা ক্যা'ম্প অনুষ্ঠিত
সিলেটের জকিগঞ্জ উপজেলার বালাউট ছাহেব বাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে চ'ক্ষু চিকিৎসা ক্যা'ম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বালাউট দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সিলেটের ইনক্লুসিভ আই হাসপাতাল এর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৫ শত রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। ক্যাম্প থেকে বাছাইকৃত অর্ধশতাধিক ছানি রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে। তাদের যাতায়াত, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।
এলাকাবাসীর দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ মানবিক উদ্যোগের নেতৃত্ব দেন মাওলানা মাশকুর রহমান ছাহেবজাদায়ে বালাউটী।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-উলামা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা ক্যাম্প পরিদর্শন করে এ উদ্যোগের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।