মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০ ২৬
শাবি প্রতিনিধি::
১৩ ডিসেম্বর ২০ ২১
১১:৫৪ অপরাহ্ণ

শাবির পিএসএস বিভাগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শ্রেণীকক্ষে এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এ সময় ড. আনোয়ারুল ইসলাম বলেন, দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে অর্জিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন করছি আমরা। এই দেশের মানুষের সামনে এখন সোনালি ভবিষ্যতের হাতছানি। তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানিদের হাতে আটক হওয়ার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যান, সেই মুহূর্তে ঘোর অন্ধকার, হানাদারের গুলি আর বেয়োনেটে ক্ষতবিক্ষত দেশ। এরপর চলে ৯ মাসের তীব্র লড়াই; ১৬ ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়। শুরু হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ গঠনের পালা। ক্ষুধা আর দারিদ্র্যের সেই বাংলাদেশ আজ বিশ্বের সামনে সাফল্যের অনন্য এক উদাহরণ। পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ফাকরুছ সালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসি কুমার দাস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীর, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীরা। অধ্যাপক জায়েদা শারমিন বলেন, আজ দুপুর ১২টায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে আমরা উপস্থিত বক্তৃতার আয়োজন করেছি। এছাড়া, আজ থেকে আগামী বছরের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করবো। যার মধ্যে রয়েছে, মুক্তিযুদ্ধের ওপর জাতীয় এবং আন্তর্জাতিক সেমিনার, মুক্তিযুদ্ধের সফলতার গল্প ও এর উপর চলচ্চিত্র।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ