রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৩ মার্চ ২০ ২২
৭:৫০ অপরাহ্ণ

সিলামে সূচনা প্রকল্পের গণশুনানী অনুষ্টিত
দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন পরিষদে এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে গণশুনানী অনুষ্টিত হয়েছে। আজ রবিবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত গণশুনানীতে সভাপতিত্ব করেন সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান। গণশুনানীতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নারীরা সরকারের বিভিন্ন সেবা ও তাদের অধিকার সম্পর্কে চেয়ারম্যানকে প্রশ্ন করেন। নারীদের সকল প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান ও মেম্বাররা।

সূচনা প্রকল্পের জিসিডিও শাহিদা আখতারের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন সাংবাদিক খালেদ আহমদ,  ইউপি সদস্য আহমদ আলী, মুজাম্মিল আহমেদ, আমিরুল ইসলাম মাছুম, আলতাব হোসেন, রেহেনা বেগম, আছমা বেগম, উদ্যোক্তা আমিনা খাতুন, হিসাব সহকারী নাছিম আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ