৫:২৭ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী সমিতির সভা
মানবিক বিপর্যয় এড়াতে পাথর কোয়ারী সচল করার দাবী
ভোলাগঞ্জ পাথর কোয়ারী খোলে দিয়ে লাখো মানুষের জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়ার দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ি সমিতির এক সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্টিত হয়।
শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, ব্যবসায়ী নেতা হাজী আব্দুল মান্নান, পূব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলম, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ সভাপতি মৌলানা আব্দুর রউফ, কোষাধ্যক্ষ হোসেন নূর, ইউ.পি সদস্য আজিম উদ্দিন, উতমা পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল খালিক, মোশারফ হোসেন, ফজর উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা উল্লেখ করেন, দেশের অর্থনীতির এ ক্রান্তিকালে রাষ্টীয় রিজার্ভের ডলার ব্যায় করে বিদেশ থেকে পাথর আমদানি করা হচ্ছে।
পক্ষান্তরে আমাদের পাথর কোয়ারী সম্মুহে মওজুদ লাখ লাখ ঘনফুট পাথর উত্তোলন বন্ধ রেখে বৈদেশিক মুদ্রার অপচয়ের মাধ্যমে পাথর আমদানী অব্যহত রাখা হয়েছে। বক্তারা বলেন যুগ যুগ ধরে লাখো শ্রমিক পাথর আহরন করে জীবিকা নির্বাহ করলে ও কয়েক বছর ধরে পাথর কোয়ারী বন্ধ রাখার ফলে শ্রমজীবি মানুষ গুলো মানবেতর জীবন যাপন করছেন।
কোয়ারী বন্ধের ফলে দিন মজুর লাখো শ্রমিক অনাহারে জীবন যাপন করছেন এবং পাথর ব্যবসার সাথে সংশ্লিষ্ঠ হাজারো ব্যবসায়ী সর্বশান্ত হয়ে পড়েছেন। তাছাড়া করোনার প্রাদূর্ভাব আর দফায় দফায় বন্যায় হাজার হাজার পরিবার ঘরবাড়ি বিনষ্ট হয়ে সর্বসান্ত। বক্তারা সংকটময় এ মূহুর্তে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে অন্ন,বস্ত্র,বাসস্হানসহ সাবলীল জীবন পরিচালনার স্বার্থে সিলেটের অন্যান্য কোয়ারীসহ ভোলাগঞ্জ পাথর কোয়ারী সচল করার দাবী জানান।