বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২ জুলাই ২০ ২০
২:২৮ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব রাইজিং স্টারের সভাপতি ডা: হোসেন-সম্পাদক সাজুল নির্বাচিত

রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টারের অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উক্ত অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে রোটারি ক্লাব অব রাইজিং স্টার সিলেট এর (২০২০-২০২১) এর সভাপতি ডা: আউলাদ  হোসেন  ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুলকে নির্বাচিত করা হয় এবং রোটারিয়ান মেরাজ মোস্তাককে ক্লাবের এসিসট্যান্ট গভর্নর হিসেবে মনোনিত করা হয়।  

উক্ত অনলাইন মিটিংয়ে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব রাইজিং স্টার সিলেট এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সালেহ ইয়াহইয়া পিএইচএফ ও পরিচালনা করেন পাস্ট সেক্রেটারী রোটারিয়ান ইউনুস আলী। এতে অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে অংশ গ্রহণ করেন রোটারিয়ান মেরাজ মোস্তাক। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান মোসাদ্দেক সাজুল, রোটারিয়ান আওলাদ হোসেন, রোটারিয়ান ফটোগ্রাফার নাদিম নেওয়াজ আহমেদ, রোটারিয়ান শিশির, রোটারিয়ান সৈয়দা সুলতানা ঝর্ণা, রোটারিয়ান বিধান, রোটারিয়ান দেলোয়ার হোসেন, রোটারিয়ান ফাতেহা শিরিন, রোটারিয়ান মো: তাজউদ্দিন, রোটারিয়ান মোহাম্মদ মাজেদ, রোটারিয়ান নাজিম উদ্দিন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ