শনিবার, নভেম্বর ৭, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ জুন ২০ ২০
২:৫৫ পূর্বাহ্ণ

করোনাক্রান্ত সাংসদ এমএ শহীদ এর রোগমুক্তি কামনায় কমলগঞ্জ থানা মসজিদে দোয়া

আসহাবুর ইসলাম শাওন, কমলগঞ্জ:: মৌলভীবাজার-৪ সংসদীয় আসন (কমলগঞ্জ -শ্রীমঙ্গল) এর সংসদ সদস্য সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি মহোদয় করোনায় ভাইরাস থেকে রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান।

শুক্রবার বাদ জুম্মা থানা জামে মসজিদে ওসি মো. আরিফুর রহমানের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহফিলে করোনায় আক্রান্ত এমপি আব্দুস শহীদ রোগমুক্তির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া কামনা করেন। দোয়া মাহফিলে কমলগঞ্জ থানার অফিসারগণ পুলিশ সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত করেন থানা জামে মসজিদের খতিব মাওলানা মো. আলাউদ্দিন।

এছাড়াও করোনায় আক্রান্ত সাংসদ আব্দুস শহীদ এর রোগমুক্তির জন্য শুক্রবার বাদ জুম্মা একযোগে উপজেলার বিভিন্ন জামে মসজিদে দোয়া মাহফিল এর আয়োজন করে কমলগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ