১০ :২১ অপরাহ্ণ
ইমতিয়াজ কামরান তালুকদারের দাদীর ১০ তম মৃত্যু বার্ষিকী স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন
তালুকদার পরিবারে প্রাণপ্রিয় অভিভাবক মরহুম হাজি মোছা সামসুর নেহার তালুকদার ১০ তম মৃত্যুববার্ষিকী আজ ২০ শে এপ্রিল ২০২০।আজ ২০ শে এপ্রিল ১০ তম বছর আগে এই দিনে আমাদের ছেড়ে দাদি চলে গেলেন অন্যলোকে। পরম করুণাময়ের ডাকে সাড়া দিয়ে।দাদি তোমার এই প্রস্হান আমাদের চারপাশে তৈরী করেছে গভীর শূণ্যতা।মৃত্যুকালে তাহার বয়স ছিল
(০১-১১-১৯১৪ --২০-০৪-২০১০) ৯৬ বছর তিনি ৫ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন এবং নাতি-নাতনি সহ অংসখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।উনার তিন ছেলে পরিবার-সহ লন্ডনে এক ছেলে একমাএ মেয়ে পরিবার-সহ আমেরিকা বসবাস করেন।তাহার নাতি তরুণ উদ্যোক্তা ও নাট্যকার এবং অভিনেতা, সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক দানবীর মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার।তিনি বলেন
২০ এপ্রিল ২০১০ এই দিনটি আমাদের জীবনের সবচেয়ে হৃদয় বিদারক দিন ছিল। ২০১০ সালের এই দিনে আমার প্রাণ প্রিয় দাদী পৃথিবীর সকল মায়া ত্যাগ করে।আমাদের সবাই কে এতিম করে পরলোক গমন করেন।মহান আল্লাহ তায়ালা দাদী কে যেন জান্নাতবাসী করেন আমিন।তালুকদার পরিবারবর্গ পক্ষ থেকে মরহুম হাজি মোছা সামসুর নেহার তালুকদার ১০ তম মৃত্যু বার্ষিকী স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল বাদ মাগরিব তালুকদার হাউজে আয়োজন করা হবে।মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া আয়োজন করা হবে।