১০ :৪২ অপরাহ্ণ
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃ'ত্যু'বার্ষিকীতে ছাত্রদলের কব'র জিয়ারত
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ ও বিশিষ্ট অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারস্থ তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেছেন সিলেট জেলা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
শনিবার (৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে মরহুমের গ্রামের বাড়িতে গিয়ে এই কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন— সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফজল হোসেন, সিলেট ল কলেজের সহ-সভাপতি শরিফ আহমদ, শাহান আহমদ ও জালাল উদ্দীন জাহিদ শিকদার, সিলেট ল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি টিপু সুলতান, দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. খালেদ মাসুদ, এবং সিলেট এম সি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন— সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদ আহমদ ও সদস্য তারেক আহমদ, সিলেট জালালাবাদ কলেজ ছাত্রদলের সভাপতি সামি আহমদ, ছাত্রদল নেতা নাবিল হোসেন, দিদার হোসেন, আরিয়ান খান সজিব, শিমুল আহমদ, ইয়াসিন আরাফাত, সাইফ আহমদ, কামিল আহমদ, সায়েম আহমদ ও ইব্রাহিম আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ। কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং দেশের অর্থনীতি ও সিলেট অঞ্চলের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।