শনিবার, অক্টোবর ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২ অক্টোবর ২০ ২৬
৬:৪৫ অপরাহ্ণ

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন সিলেটের তাকরীম ও আবুল আলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র আগামী ২ (দুই) বছরের জন্য কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে তৌফিক এলাহী তাকরীম এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে সিদ্দিকী আবুল আলা দায়িত্ব পেয়েছেন। ​

২৮শে সেপ্টেম্বর (২০২৬) সংগঠনটির সভাপতি আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। ​

সিলেট বিভাগে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া তৌফিক এলাহী তাকরীম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এর ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার বাসিন্দা। ​

অন্যদিকে সহ-সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া সিদ্দিকী আবুল আলা সিলেটের ঐতিহাসিক মুরারিচাঁদ (এমসি) কলেজের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

​কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগ থেকে গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নবনির্বাচিত দুই নেতা জানান, শিক্ষার্থীদের অধিকার আদায় ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তারা সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ