রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৪ জুন ২০ ২২
১২:৫১ পূর্বাহ্ণ

সাম্য ভ্রাতৃত্ব ও মানবতার কল্যাণে রোটারিয়ানরা কাজ করেন : পিডিজি আতাউর রহমান পীর
গোলাপগঞ্জের বাগলায় রোটারীর খাদ্য সামগ্রী বিতরণ

পিডিজি লেঃ কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর বলেছেন, সাম্য ভ্রাতৃত্ব ও মানবতার কল্যাণে রোটারিয়ানরা কাজ করেন। পোলিও নির্মূল থেকে শুরু করে বিশ্বের প্রতিটি দূর্যোগময় মুহুর্তে রোটারিয়ানরা মানুষের পাশে দাড়িয়েছেন। তাদের ত্যাগ ও অবদানে রোটারী আজ সারা বিশ্বে একটি জনকল্যাণমুখী আন্তর্জাতিক মানবতাবাদী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই সুন্দর ও জনকল্যাণমুখী সমাজ গঠনে সকল রোটারীয়ানদের কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

তিনি ৩মে শুক্রবার বিকেলে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ ও রোটারি সিলেট এরিয়ার ৮ টি ক্লাবের যৌথ উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রামে বন্যা কবলিতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইভেন্ট চেয়ারম্যান রোটারি ক্লাব অব সিলেট সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট এডভোকেট আব্দুল হাফিজের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এসিস্ট্যান্ট গভর্নর পিপি প্রভাষক রেহান উদ্দিন রায়হান, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জাহিদ হোসাইন,রোটারি ক্লাব অব সিলেট সানসাইনের প্রেসিডেন্ট শাহিদুল হক সুহেল, পিপি দেলওয়ার হোসাইন চুন্নু, ডাউনটাউনের প্রেসিডেন্ট মোস্তফা আহমদ আজাদ, রোজ গার্ডেন এর প্রেসিডেন্ট নজমুল ইসলাম,রোটারি ক্লাব অব সিলেট সিটির সেক্রেটারি এস এ শফি, ইউপি সদস্য রাসেল আহমদ তালুকদার, ইউপি সদস্য মিজানুর রহমান মিজান, ব্যবসায়ী আব্বাস উদ্দিন আফাস,আব্দুল হক কুদ্দুস প্রমুখ। অনুষ্টানে এলাকার ৩শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ