বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১ মে ২০ ২০
১১:৩২ অপরাহ্ণ

প্রথমে মা পরে তাঁর ১৩বছরের ছেলেসহ ধর্মপাশায় করোনায় মোট আক্রান্ত ৩জন

ফারুক আহমেদ,ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের পৃথক দুই গ্রামে ২৭(এপ্রিল) একজন পুরুষ ও একজন নারীর কি টেস্টে প্রথম করোনা শনাক্ত হয়। গতকাল বৃহস্পতিবার ওই নারীর ১৩বছরের শিশু ছেলের শরীরে করোনা পজিটিভ এসেছে। জানা যায়, গত সোমবার ১৭জনের নমুনা সংগ্রহ করে ময়মনিংহ মেডকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় টেলিফোন বার্তায় জানানো হয় দুজনের শরীরে করোনা পজিটিভ এসেছে ও গতকাল বৃহস্পতিবার ১৩বছরের এক শিশুর শরীরে করোনা পজিটিভ এসেছে ও বাকিদের শরীরে করোনা নেগিটিভ এসেছে। ওই নারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড হলিদাকান্দা গ্রামের বাসিন্দা। আক্রান্ত ওই নারী ১৭এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামে আসেন। তিনি সর্দিতে আক্রান্ত ছিলেন। তবে আক্রান্ত পুরুষের শরীরে কোনো উপসর্গ ছিল না। উপজেলায় এবারই প্রথম একই পরিবারের মা, ছেলেসহ মোট ৩জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার এই বলেন, এ উপজেলায় একজন নারী ও তার ছেলে এবং একজন পুরুষসহ মোট ৩জন করোনায় আক্রান্ত হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের নির্দেশে করোনায় আক্রান্ত ওই ৩ জনকে হোমকোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ