বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন ,কমলগঞ্জ::
২৯ জুন ২০ ২১
২:২৪ পূর্বাহ্ণ

কমলগঞ্জে ছাগলে ধান খাওয়ায় ছুরিকাঘাতে একজন নিহত

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানি জমির রোপিত ধান ছাগলে খাওয়াকে কেন্দ্র করে ধানি জমির মালিকের ছুরিকাঘাতে ছাগলের মালিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ জুন বিকাল ৪টায় ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে। জানা যায়, উপজেলার কাঁঠালকান্দি গ্রামের দুদু মিযার ধানি জমির রোপিত ধান খাচ্ছিল একই গ্রামের শহীদ মিয়ার একটি ছাগল।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে এক পর্যায়ে দুদু মিয়া ও তার ভাই বাচ্চু মিয়া একই গ্রামের হামিদ মিয়ার ছেলে ছাগলের মালিক শহীদ মিয়াকে (৩৬) ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় শহীদ মিয়াকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আর ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ