২:৪৪ অপরাহ্ণ
কমলগঞ্জে আব্দুস শহীদ এমপির রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, কমলগঞ্জ- শ্রীমঙ্গল থেকে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য মাটি ও মানুষের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড: মো: আব্দুস শহীদ এমপি'র রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল।
গতকাল বাদ মাগরিব কমলগঞ্জের কুমড়াকাপন হযরত শাহ আজম রহঃ দরগাহ্ জামে মসজিদে কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর জেলা যুবলীগের সহ-সভাপতি মো:আনোয়ার হোসেনের আয়োজনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, কুমড়াকাপন দরগাহ্ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ ইয়াছিন আলী,মাও:ক্বারী জুম্মান আহমদ, মাও: কাজী মিছবাহুর রহমান,মাও,তাইফুল ইসলাম বিশিষ্ট মুরব্বি নজব উল্লাহ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, এডভোকেট সানোয়ার হোসেন সমাজ সেবক আব্দুল মোমিন আলাল, মোহাম্মদ আব্দুর সত্তার, আব্দুর রহমান, যুবলীগ নেতা, আব্দুল বাছিত, ছাত্রলীগ নেতা মো: তুফায়েল আহমদ, ফাত্তাহ ইসলাম মুন্ন,সায়মন আহমদ, সাবেদ আহমদ সহ এলাকার মুরব্বী ও যুব সমাজ।
মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাওলানা শাহ্ মোজাহিদ আলী আজমী।
দোয়া শেষে মুসল্লিদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।- বিজ্ঞপ্তি