সোমবার, মে ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৭ ডিসেম্বর ২০ ২০
১২:৫৮ পূর্বাহ্ণ

সহকারি অধ্যাপক পদ বিলুপ্তিতে  কলেজ শিক্ষকদের ক্ষোভ প্রকাশ

“বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮" এর সংশোধনীর নামে জনবল কাঠামোয় দীর্ঘদিন ধরে চলে আসা দেশের উচ্চমাধ্যমিক কলেজ গুলোতে সহকারী অধ্যাপকের পদ বিলুপ্ত করে সিনিয়র প্রভাষকের পদ সৃষ্টি করায় ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটের বিভিন্ন কলেজ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।

এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০১০ এর জনবল কাঠামোতে ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রভাষকদের অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে আবেদনের সুযোগ ছিল। পরিবর্তীতে সেটা কেড়ে নেয়া হয়েছে। এবার দীর্ঘদিন ধরে চলে আসা ইন্টারমিডিয়েট কলেজে সিনিয়র লেকচারারের পদ সৃষ্টি করে সহকারী অধ্যাপকের পদও কেড়ে নেয়া হচ্ছে।

জনবল কাঠামো যখনই পরিবর্তন করা হচ্ছে, শিক্ষকরা নতুন করে বঞ্চনার শিকার হচ্ছে। ইতোমধ্যে প্রকাশিত (২৩ নভেম্বর ২০২০ খ্রিঃ) মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংশোধিত জনবল কাঠামোতে এধরণের বিধান রাখা হয়েছে। এতে শিক্ষক সমাজের মধ্যে হতাশা ও অস্থিরতা বিরাজ করছে। অনতিবিলম্বে এই সংশোধনী প্রত্যাহার করে ২০১০ এর নীতিমালা অনুসারে শিক্ষক- কর্মচারী নিয়োগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারণের জোর দাবী জানাচ্ছি। অন্যথায় শিক্ষক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্যোগ গুলোকে ম্লান করার জন্য সরকারের ভিতর একটি মহল সবসময় তৎপর থাকে। শিক্ষার ক্ষেত্রেও এটি লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষকদের স্বার্থবিরোধী যেকোন পদক্ষেপ যদি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা না হয়, তাহলে অতীতের ন্যায় রাজপথে আন্দোলন সংগ্রামে তা আদায় করা হবে। বিবৃতি প্রদান করেন, অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, জেলা সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, সিলেট মহানগর শাখার সভাপতি উপাধ্যক্ষ অজয় কুমার রায়, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক কাশমির রেজা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সিলেট জেলা সভাপতি অধ্যাক্ষ মো. সুজাত আলী রফিক, সাধারণ সম্পাদক অধ্যাপক সালা উদ্দিন বেলাল, সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদার, পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের মূখপাত্র এম.এ. মতিন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন সিলেট জেলা সহ-সভাপতি প্রভাষক রজত কান্তি দাস প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ