৮:৪০ অপরাহ্ণ
কমলগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন না করায় সাত প্রতিষ্ঠানকে জরিমানা
মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী বাংলাদেশের ৫০ বছর উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন না করায় মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাধীন ভানুগাছ বাজারের সাত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, শুক্রবার (২৬মার্চ) সকাল ১১ টায় কমলগঞ্জের ভানুগাছ বাজারের নির্বাহী ম্যাজিস্টেট ও কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরীন চৌধুরী নেতৃত্বে ও কমলগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক বিজয় প্রসাদ দেবনাথসহ পুলিশ একটি দল নিয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন না করা ও দোকানের লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ভানুগাছ ১০ নং পয়েন্টের সুমন ভেরাইটিজ স্টোরসহ সাত ব্যবসায়ীকে নগদ ১৪ শত টাকা জরিমানা ও আদায় করা হয়।
এব্যপারে নির্বাহী ম্যাজিস্টেট ও কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরীন চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।