বুধবার, মে ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৮ আগস্ট ২০ ২২
১১:২০ অপরাহ্ণ

মৌলভীবাজারে গাভী পালন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মৌলভীবাজারে আইজি এ গাভী পালন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধন করা হয়েছে। ২৮ আগষ্ট রবিবার দুপুরে মৌলভীবাজারস্হ আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে আইজিএ গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মৌলভীবাজার কতৃক আয়োজিত ৫ দিনব্যাপী প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্হানীয় সরকার উপ পরিচালক (উপ সচিব) মল্লিকা দে।

আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, মৌলভীবাজার এর অধ্যক্ষ (উপনিবন্ধক) তোফায়েল আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুস ছামাদ। এপিএ'র লক্ষ্যমাত্রা অর্জনে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৫ জন সমবায়ী অংশগ্রহণ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ