সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি:
৪ জানুয়ারী ২০ ২৫
৯:০ ৪ অপরাহ্ণ

ছাত্রদলকে স্বু-সংগঠিত করতে তৃনমূল থেকে নেতৃত্ব দিতে হবে- নবাব অালী হাসিব খান
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুলাউড়ায় র‍্যালি

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুলাউড়ায় র‍্যালি ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কুলাউড়া উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের অায়োজনে উপজেলার নবীন চন্দ্র স্কুল প্রাঙ্গণ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে র‍্যালিতে পুরো শহর স্লোগানে স্লোগানে প্রদক্ষিণ শেষে স্টেশন চৌমুহনীতে উপজেলা ছাত্রদলের যুগ্ম অাহবায়ক অানছার অাহমেদ ও পৌর ছাত্রদলের যুগ্ম অাহবায়ক অাব্দুল বাছিতের যৌথ পরিচালনায় অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহান চৌধুরী ও প্রধান বক্তার বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র নেতা ও বিগত দূর্দিনে ছাত্রদলের সাহসী নেতৃত্বদানকারী নওয়াব অালী হাসিব খান।

প্রধান বক্তা নওয়াব অালী হাসিব খান বলেন, অাগামী দিনে দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্র সংগঠনকে অারো স্বু-সংগঠিত করতে ইউনিয়ন ও উপজেলার তৃনমূলের কর্মঠ, পরিশ্রমী, অভিজ্ঞ দায়িত্বশীল ছাত্রনেতাদের মূল্যায়ন করে উপজেলা,পৌর, কলেজ বিভিন্ন ইউনিটের কমিটি দিতে কেন্দ্রীয় ও জেলার দায়িত্বশীলদের অনুরোধ করেন।

এছাড়া তিনি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল অায়োজন সফল করতে উপজেলা, পৌর ও কলেজসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও কুলাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রনেতা মিথুল,পৌর ছাত্রনেতা আল নাহিয়ান সিয়াম প্রমূখ। এছাড়াও উপজেলা বিএনপি, যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ