শনিবার, জুন ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৮ আগস্ট ২০ ২০
৪:৫১ অপরাহ্ণ

শাহী ঈদগাহে নির্মমতার  শিকার প্রতিবন্ধি গৃহবধূ

সিলেট নগরীর শাহী ঈদগাহে প্রতিপক্ষের নির্মম হামলার শিকার হয়েছেন এক প্রবাসীর  প্রতিবন্ধি স্ত্রী। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ২টার দিকে শাহী ঈদগাহ ধানসিঁড়ি ৪৩ নং বাসার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতাগাড়ি দিয়ে বাসায় নির্মাণ সামগ্রী ইট নিয়ে যাচ্ছিলেন সৌদী প্রবাসী নাজিম উদ্দিনের প্রতিবন্ধী স্ত্রী জ্যোৎস্না আক্তার ও তার ভাই গুলজার আহমদ। এ সময় বাঁধা হয়ে দাঁড়ান প্রতিপক্ষ তারেক আহমদ ও তার লোকজন। এক পর্যায়ে তারেক আহমদ ও তার মামা সেবুল আহমদসহ ৭/৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসীর স্ত্রী জ্যোৎস্না ও তার ভাইয়ের উপর হামলা চালায়। হামলাকারীরা প্রবাসী নাজিমের স্ত্রী প্রতিবন্ধী জ্যোৎস্না আক্তারকে কোপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করেন। জ্যোৎস্না আক্তার (২৪) বর্তমানে ওই হাসপাতালের ৪র্থ তলাস্থ ৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
 এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো, সেলিম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- খবর পেয়ে পুলিশদল ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ