বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৯ এপ্রিল ২০ ২০
৫:৫৯ অপরাহ্ণ

শাল্লায় কমিউনিস্ট পার্টির সচেতনতামুলক প্রচারণা

শাল্লা প্রতিনিধি:: নভেল করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নির্দেশনামতে শাল্লায় কৃষক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন সিবিপি নেতা ও দিরাই সরকারি কলেজের সাবেক ভিপি নিরঞ্জন দাস খোকন।
বুধবার সকাল ১০টায় উপজেলা সদরে এগুলো বিতরণ করেন তিনি। এছাড়াও সচেতনতামুলক প্রচার প্রচারনা চালিয়ে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলার সহদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত কুমার দাস, দিরাই উপজেলা সংসদ বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরনময় দাস লিটন, শাল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব রায়, দপ্তর সম্পাদক শান্ত কুমার তালুকদার প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ