৬:৩৪ অপরাহ্ণ
জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভা
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর বঁাচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শনিবার জগন্নাথপুর উপজেলা হাওর বঁাচাও আন্দোলন কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাওর বঁাচাও আন্দোলন কমিটির সভাপতি ও উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল এর সভাপতিত্বে ও হাওর বঁাচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাওর বঁাচাও আন্দোলন কমিটির সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা হাওর বঁাচাও আন্দোলন কমিটির নেতা সাংবাদিক আলী জহুর, সাংবাদিক তৈয়বুর রহমান, সমাজকমর্ী হিমানীষ দাস, সাইদুন্নুর প্রমূখ। সভায় হাওর বঁাচাও আন্দোলন কমিটির জগন্নাথপুর পৌরসভা ও সকল ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে জোর দেয়া হয়।
এছাড়া আগামী বৈশাখ মাসে জগন্নাথপুর উপজেলার সকল হাওরের বোরো ফসল নির্বিঘ্নে কৃষকদের গোলায় তুলতে হাওরের ফসল রক্ষা বঁাধের কাজের সার্বক্ষনিক নজরদারি বৃদ্ধি সম্পর্কে আলোচনা হয়।
পরে উপস্থিত হয়েছেন হাওর বঁাচাও আন্দোলন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সঈদ ও শান্তিগঞ্জ উপজেলা কমিটির সদস্য আবদুস শহিদ।