শনিবার, নভেম্বর ২১, ২০ ২৬
জগনাথপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০ ২৬
৬:২৩ অপরাহ্ণ

জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘ'র্ষে নি*হত ১: আ'হত ২

সুনামগঞ্জের জগন্নাথপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ'র্ষের ঘটনায় শামসুদ্দিন সাদ্দাম (৩২) নামের এক যুবক ঘটনাস্থলেই নি*হত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও কমপক্ষে ২ জন গুরুতর আ'হত হন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর এলাকার মাদ্রাসা পয়েন্ট ও ভবের বাজারের মধ্যবর্তী জগন্নাথপুর-সিলেট সড়কে।

নিহ'ত শামসুদ্দিন সাদ্দাম জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শামসুদ্দিন সাদ্দাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে জগন্নাথপুর সদরের উদ্দেশ্যে রওনা হন। তিনি মোটরসাইকেলের পেছনের আরোহী ছিলেন। পথে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর এলাকার মাদ্রাসা পয়েন্ট ও ভবের বাজারের মধ্যবর্তী জগন্নাথপুর-সিলেট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই শামসুদ্দিন সাদ্দাম প্রাণ হারান এবং মোটরসাইকেল চালকসহ অপর দুইজন গুরুতর আহত হন। এ সময় পথচারী জনতা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক শামসুদ্দিন সাদ্দামকে মৃত ঘোষণা করে অন্য আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে ২০ নভেম্বর শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ