৬:০ ১ অপরাহ্ণ
জকিগঞ্জে ৩ যুগ ধরে দায়িত্ব পালনকারী অধ্যক্ষ নূরুল ইসলামকে সার্বজনীন বিদায়ী সংবর্ধনার উদ্যোগ
জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ৩ যুগের বেশী সময় ধরে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) মাদ্রাসার হলরুমে এলাকাবাসী ও প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ীর সভাপতিত্বে এবং অধ্যক্ষ মাওলানা কুতবুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ তাপাদার, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, জকিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, জকিগঞ্জ পৌর আল-ইসলাহর সভাপতি কাজী হিফজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এস আলম সফু, মঞ্জুর আহমদ সেলিম, মাওলানা ফদ্বলুর রহমান, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা জামিল আহমদ, উপজেলা বিএনপি নেতা হিফজুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম আহমদ প্রমুখ। সভায় বক্তারা অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের দীর্ঘ কর্মজীবন, শিক্ষা বিস্তারে অবদান, দক্ষ প্রশাসনিক ভূমিকা ও অসামান্য কর্মনিষ্ঠার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তাঁর প্রতি সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে দলমত-নির্বিশেষে একটি সার্বজনীন বিদায়ী সংবর্ধনা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর একটি প্রামাণ্য স্মারকগ্রন্থ প্রকাশ এবং সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের শিক্ষাবিদদের পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়।
সংবর্ধনা আয়োজন সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একটি উপদেষ্টা কমিটি এবং ৫৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালী, জকিগঞ্জ পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আহাদ, জকিগঞ্জ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মঞ্জুর আহমদ সেলিম, আবুল কালাম, মো. মুজম্মিল আলী, মো. মুহিবুর রহমান মাখন, সাবেক কাউন্সিলর মুহিবুর রহমান লিলু, মাওলানা মাশুক আহমদ আইয়রী, হাজী আব্দুল কাদির, মাওলানা আব্দুল জব্বার, আবু রুশদ মোহাম্মদ ইকবাল এবং লতিফিয়া ক্বারী সোসাইটি জকিগঞ্জ-বীরশ্রী আঞ্চলিক শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস। বাস্তবায়ন কমিটিতে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারকে আহ্বায়ক এবং জকিগঞ্জ পৌর আল-ইসলাহর সভাপতি কাজী হিফজুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জকিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, প্রাক্তন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা সেলিম আহমদ, হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা জামিল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী এস আলম ছফু এবং বেউর বালিকা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও বিএনপি নেতা হিফজুর রহমান। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিম উদ্দিন সুহেল, এম. আব্দুল্লাহ আল সোহেল, প্রাক্তন ছাত্র পরিষদের আইসিটি বিষয়ক সম্পাদক আব্দুর রব জাকারিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান শিপন, থানাবাজার হাবিবিয়া হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা আলী হোসেন, প্রাক্তন ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক মো. হুসাইন আহমদ এবং লতিফিয়া ইমাম সমিতি জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সোয়েব আহমদ চৌধুরী, মো. নজমুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, আখলিছুর রহমান, বকুল মিয়া, ইসলাম উদ্দিন, কামাল আহমদ, হেলাল আহমদ, মুনিম আহমদ, শাহনেওয়াজ আহমদ, দিলশাদ আনোয়ার, তাহমিদ আহমেদ ও আব্দুল খালিক খলকু প্রমুখ। উল্লেখ্য, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম দীর্ঘ কর্মজীবনে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর অবসর গ্রহণ উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনার মধ্য দিয়ে তাঁর কর্মময় জীবনের অবদানকে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছেন প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী।