সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি:
২১ মার্চ ২০ ২৫
৪:৪৭ পূর্বাহ্ণ

সিলেটে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গতকাল ২০ মার্চ রোজ বৃহস্পতিবার রাত ১০:০০ মিনিটের সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ইফতার মাহফিলকে সামনে রেখে হোটেল ভ্যালি গার্ডেনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জনাব এহতেশামুল হক, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অর্পিতা শ্যামা দেব ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার সংগঠকবৃন্দ,আহতদের পক্ষ থেকে প্রতিনিধি সহ ছাত্র নেতৃবৃন্দ ।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব এহতেশামুল হক বলেন,"এনসিপি সিলেট বিভাগের প্রত্যেকটা জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড এবং ইউনিয়নে নতুন রাজনীতির দ্বার উন্মুক্ত করছে।

আমাদের দল সিলেট অঞ্চলের সার্বিক সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করে যাবে এবং সিলেটের ন্যাযও দাবি আদায়ের সচেষ্ট থাকবে। "

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ