১০ :৪৩ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জে খান জামালের পক্ষ থেকে ৩১ দফা সংস্কার সংবলিত ক্যালেন্ডার বিতরণ
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল এর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত ৩১ দফা সংস্কার সংবলিত ক্যালেন্ডার ও লিফলেট আজ রোববার বিকেলে ফেঞ্চুগঞ্জ বাজারে বিতরণ করা হয়।
ক্যালেন্ডার ও লিফলেট বিতরনের আগে সানাদ প্লাজায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বিএনপি নেতা জাকারিয়া আরপিন ফয়সল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাইমুল করিম খসরু, মকসুদ আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ছুটন, সুফিয়ান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কয়সর, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সহ সভাপতি বিএনপি নেতা ইকবাল খান,, মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল করিম চৌধুরী রেজওয়ান, সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী রাসেল, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তারেক আহমদ খান, মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন, বিএনপি নেতা জুবের আহমদ, কউসর খান, নকিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজেল আহমদ, টুটুল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ আক্তার আহমদ ময়না, ওলিদ আহমদ সেন্টু, ছাত্রদল নেতা হোসাইন আহমদ প্রমুখ।