বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
সেলিম আহমেদ,বিশেষ প্রতিনিধি::
২৯ নভেম্বর ২০ ২১
১১:৪৯ অপরাহ্ণ

কুলাউড়া কর্মধায় মুহিবুল ইসলাম আজাদের হ্যাটট্রিক জয়

রোববার (২৮ নভেম্বর) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় । তৃতীয় ধাপে এ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে । কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি । রোববার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত কেন্দ্রগুলোতে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ ।

সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষভাবে ভোট দিতে পেরে ভোটাররা আনন্দিত । উপজেলার ১৩নং কর্মধা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯টি ভোট কেন্দ্রে নৌকা মার্কার সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিককে পরাজয় করে আওয়ামীলীগের (বিদ্রোহী) প্রার্থী মুহিবুল ইসলাম আজাদ হ্যাটট্রিক বিজয়ী হয়েছেন । ইউনিয়নের কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে দীর্ঘলাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা । বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । তারা বলেন, অনেকদিন পর তারা নিজের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। 

সর্বোপরি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সার্বিক ব্যবস্থাগ্রহণ করা হয়েছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে। এমন কথা জানিয়েছে অনেক ভোটাররাও । কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৭ জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) হিসেবে তিন জন প্রার্থী বিজয়ী হয়েছে । বাকি ৩টিতে ২জন সতন্ত্র ও একজন বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বলেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় । প্রতিটি ভোট কেন্দ্রে আনসার-পুলিশ সদস্য মোতায়েন ছিল। এর বাইরে স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। কোনো অনিয়মের অভিযোগ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন নিয়ে সাধারণ মানুষ সন্তুষ্টির কথা জানিয়েছেন ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ