বুধবার, মে ২৭, ২০ ২৬
মো.শাহজাহান মিয়া,জগন্নাথপুর::
১৯ এপ্রিল ২০ ২৩
৯:৫৯ অপরাহ্ণ

জগন্নাথপুরে ঠিকাদারের অবহেলায় রাস্তার বেহাল দশা, জনভোগান্তি চরমে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে মুজিব মার্কেট হয়ে গোপরাপুর বাজার ও হলিকোনা কাজার পর্যন্ত রাস্তার বেহাল দশার কারণে জনভোগান্তি চরমে পৌঁছেছে। গত প্রায় এক বছর ধরে এমন অবস্থা চলছে। তা দেখার যেন কেউ নেই। বৃষ্টিপাতে রাস্তায় থাকা গর্তে পানি জমে কাঁদামাটিতে পরিণত হয়েছে।

উঁচু নিচু ডেউ ডেউ পিচ্ছিল রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছেন। স্থানীয় মুজিব মার্কেট, গোপরাপুর ও হলিকোনা বাজারের ব্যবসায়ীরা জানান, রাস্তার বেহাল দশায় ব্যবসা-বাণিজ্য মন্দা হয়ে গেছে।

রাস্তার করুণ দশার কারণে স্থানীয় স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা বেশি বেকায়কায় পড়েছেন বলে পথচারী ছাত্র সমাজের অনেকে জানান। ইতোমধ্যে পিচ্ছিল রাস্তার কাঁদামাটিতে পা ফসকে পড়ে গিয়ে শিক্ষার্থীদের পরনে থাকা স্কুল ও মাদ্রাসার ড্রেস নষ্ট হওয়া সহ নাজেহাল হয়েছেন।

তাই জনভোগান্তি লাঘবে দ্রুত এ রাস্তার মেরামত কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান ভূক্তভোগী স্থানীয় জনতা। এ বিষয়ে ১৯ এপ্রিল বুধবার জানতে চাইলে চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, জনভোগান্তি লাঘবে দ্রুত রাস্তার কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বারবার তাগিদ দেয়া হচ্ছে।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, ঠিকাদারের অবহেলায় কাজ করা হচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে-চেষ্টা করেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কারো মন্তব্য পাওয়া যায়নি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ