আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১:১৬ পূর্বাহ্ণ
পুলিশ মোতায়েন
কমলগঞ্জে গরুসহ চোরকে থানায় দেওয়ায় দুই গ্রামবাসীর মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া!
মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাই গরু সহ এক গরু চোরকে ধরে থানায় সোপর্দ করার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, উপজেলার তিলকপুর দয়াময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটি গরু গত সোমবার চোর নিয়ে যায়। চুরি যাওয়া একদিনের মাথায় মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় গ্রামের মিলন মিয়া নামের একজন গরু নিয়ে ভাষানীগাঁও যাওয়ার সময় দোকানে বসা স্থানীয় লোকজন গরু কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এমন প্রশ্নে মিলন জানায় গরুটি বিক্রয় করবে। গরুর দাম কত জিজ্ঞেস করলে সে দাম বলে তাতে লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায় লোকজনের জেরার মুখে মিলন মিয়া স্বীকার করে বলে গরুটি চুরি করে আনা হয়েছে। ঘটনাটি জানা জানি হলে ধলাইপাড় গ্রামের লোকজন গিয়ে ভাসানীগাঁও গ্রামে গিয়ে মিলনকে মারধর না করার অনুরোধ করে বলে সে একজন মানষিক রোগি। এ নিয়ে একপর্যায় ভাসানীগাঁও গ্রামের স্থানীয় ব্যবসায়ী ওয়াহিদ মিয়ার ছেলের সাথে ধলাইপাড় গ্রামের কাবিল মিয়া জামাল ও হৃদয়ের নামের একজনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে কাবিলরা তাদের গ্রামে চলে যায়, তখন থেকেই উভয় গ্রামের মধ্যে উত্তেজনা শুরু হয়। এ ঘটনার জের ধরে বিকাল ৫টায় ভাসানীগাঁও গ্রামের নজরুল ইসলাম, সাজু আহমেদ, হৃদয় আহমেদ ভানুগাছ থেকে বাড়ি ভাসানীগাঁও ফেরারপথে ধলাইপারের লোকজন তাদের আটকিয়ে মারধর করছে এমন খবর গ্রামে পৌছামাত্র দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যেই উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নিয়ে একসময় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
পরে খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের এসআই সিরাজুল ইসলাম নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন ও ছাত্রলীগ কর্মীদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর দিলে কমলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ফজলে এলাহীর নেতৃত্বে আরো একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল
সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে। তাছাড়া দুই গ্রামবাসীর মাঝে আর যেন উত্তেজনা সৃষ্টি না হয় সে জন্য পুলিশ কড়া নজরদারী করছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
হাইকোর্টের আদেশ অ'মান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
গোলাপগঞ্জে গৃহবধূ মোহনার উত্তাপ না কা'টতেই ঝুমকির মৃ.'ত্যু!
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
জগন্নাথপুরে জমে উঠেছে কো'রবানির প'শুর হাট
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ…
অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ