রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২ এপ্রিল ২০ ২২
৯:৫২ অপরাহ্ণ

ফেঞ্চুগঞ্জে ভাসমান বেদে সম্প্রদায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জীবিকা বহুমুখী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভাসমান বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন বিশিষ্ট সমাজসেবী হাবিদা বেগম জ্যোস্না। খাদ্যসামগ্রী বিতরণ কালে জ্যোস্না বলেন, বেদে সম্প্রদায়ের মানুষের পাশে বিত্তশালীদের এগিয়ে আসা উচিত। তারাও আমাদের মত মানুষ।

সুস্থ্যভাবে বেচে থাকার অধিকার রয়েছে তাদেরও। সিলেটের বিভিন্ন এলাকায় ছড়িয়ে চিটিয়ে রয়েছে বেদে সম্প্রদায়ের মানুষ। তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন পবিত্র মাহে রমজানে সাধ্যমত তাদের পাশে দাড়াই। খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন-ফেঞ্চুগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো: আবু সাইদ মিয়া, জীবিকা বহুমুখী সমাজকল্যাণ সংস্থার সভাপতি সৈয়দা রাবিয়া আক্তার রিয়া, সমাজসেবী সাপিয়া বেগম, হেনা বেগম, সমাজকর্মী সায়েম মিয়া প্রমুখ।- বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ