বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২১ আগস্ট ২০ ২২
৯:৪৪ অপরাহ্ণ

তিন’শ টাকা মজুরী দাবীতে ১২ দিন ধরে কর্মবিরতি পালন করে সড়ক অবরোধে নেমেছে চা শ্রমিকরা

মজুরি বাড়ানোর দাবিতে দেশের চা বাগানগুলোতে টানা ১২ দিন ধরে কর্মবিরতি পালন করছে চা শ্রমিকরা। শনিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে, মিছিলটি মাধবপুর বাগানের প্রবেশ মুখে গিয়ে অবস্থান নিলে ভানুগাছ ভায়া পাত্রখোলা সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ থাকায় দুই পাশে শতাধিক যান বাহন আটকা পড়ে। পরে চা শ্রমিকদের মনু-ধলাই ভ্যালির চা শ্রমিক নেতৃবৃন্দরা সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়াও, শ্রীমঙ্গল,শমশের নগরের আলিনগর চা বাগানসহ বিভিন্ন বাগানে নায্য মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল চলছে বলে যায়।


১২ দিনের কর্মসূচির মধ্যে ৪ দিন দুইঘন্টা করে কর্মবিরতি ও গত ৮ দিন ধরে টানা কর্মবিরতি চলছে। এতে চা বাগানে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার কাচা পাতি। ধর্মঘট না তুলে নিলে আগামী সাপ্তাহে কোন মজুরি পাবেন না শ্রমিকরা। কাজ না করলে মিলবে না রেশনও। চা বাগান মালিকরা জানিয়েছেন, কর্মবিরতিতে প্রতিদিন প্রায় ১২ কোটি টাকার চা ও রাবার নষ্ট হচ্ছে।

এরইমধ্যে বিভিন্ন ফ্যাক্টরিতে কয়েক কোটি টাকার চা নষ্ট হয়ে গেছে। মজুরি বৃদ্ধির প্রস্তাবে মালিক পক্ষের কোনো সিদ্ধান্ত না পেয়ে ৯-১২ আগস্ট টানা চারদিন দুই ঘণ্টা করে ধর্মঘট পালন করে চা শ্রমিকরা। তারপর ১৩ আগস্ট থেকে বাংলাদেশের সব চাবাগানে শুরু হয় শ্রমিকদের অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ