বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৩ জুলাই ২০ ২০
৩:০ ১ অপরাহ্ণ

এফআইভিডিবি আলোচনায় বক্তারা: করোনা পরিস্থিতিতে তরুণদের ভূমিকা অনস্বীকার্য

এক অদৃশ্য শক্তি করোনার গ্রাসে সমগ্র বিশ্ব আজ থমকে গেছে, থমকে গেছে বিশ্বায়নের চাকা, থমকে গেছে বিশ্বের অর্থনীতির চাকা, থমকে গেছে মানুষে মানুষে সরাসরি যোগাযোগ। তৈরি হয়েছে বৈশ্বিক দূরুত্ব পাশাপাশি চলছে সামাজিক দূরুত্ব, শুধু টিকে আছে ভার্চুয়াল জগত। ভার্চুয়াল জগতই একমাত্র মাধ্যম যার মাধ্যমে প্রত্যেকে প্রত্যেকের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। আর সেই ভার্চুয়াল প্লাটফর্মে বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি, সংঘ প্রকল্পথর আয়োজনে করোনা ভাইরাস পরিস্থিতিতে তরুণ সমাজ ও গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সম্পন্ন হয়েছে।

বুধবার সন্ধায় অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, ও সংঘ প্রক্লপের তরুণ যুব সদস্যদের নিয়ে এ আলোচনা সম্পন্ন হয়।

সুমন ইসলামের সঞ্চালনায়, প্রকল্প কর্মকর্তা, তৈয়বুর রশীদ চৌধুরী লিয়ন ও আবু বকর পারভেজথর কারিগরি সহযোগীতায় বক্তা হিসেবে অংশগ্রহণ করেন, বিশ্বানাথ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সাংবাদিক নবীন সুহেল, দৈনিক শুভ প্রতিদিনের ষ্টাফ রিপোর্টার ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য, মবরুর আহমেদ সাজু, ডাক্তার রুজিনা আক্তার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য, ডেইলি বিডিনিউজথর সম্পাদক ফারহান বেগম হেনা, বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার মুহিব রহমান, শিক্ষানবিশ আইনজীবী মফিজুর রহমান মফি, সিল টিভিথর প্রতিবেদক ফাইজা রাফা, ইচ্ছাপুরন সামাজিক সংগঠনের সভাপতি, জান্নাতুল রেশমা, বিশ্বনাথ সংঘ প্রক্লপের উপজেলা যুব ফোরামের পিয়ার লিডার, আসাদ আহমেদ, বিশ্বনাথ উপজেলা যুব ফোরামথর সভাপতি, শেখ মুহিন আহমেদ নেপুর, সহ সভাপতি মুজাহিদ আহমেদ, উপজেলা যুব ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা বাংলাদেশ করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে গণমাধ্যম ও তরুণদের বিভিন্ন ভূমিকা তুলে ধরেন। করোনায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।  

তারা বলেন জীবনের ঝুঁকি নিয়ে গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহ করে, বিভিন্ন সচেতনতার বার্তা সংগ্রহ করে জনগণের কাছে তা প্রকাশ করছেন ফলেই অনেক মানুষ সচেতন হয়েছেন, কোথায় রেড জোন কোন এলাকায় আক্রান্ত বেশী, সব তথ্যই সংবাদমাধ্যমে জানতে পারছেন। স্বাস্থ্যবীধি সম্পর্কে সংবাদমাধ্যমেই সবাই অবগত হয়ে সংশ্লিষ্ট নিয়ম কানুন মানছেন, এসব বিষয়ে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম।

তরুণদের ভূমিকায় উঠে এসেছে বর্তমান করোনা পরিস্থিতিতে তরুণদের সেচ্ছাসেবী কাজের এক বিপ্লব ঘটেছে, তারা সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি নিজেরা উদ্যোগ নিয়ে মাস্ক, সাবান, ত্রান সামগ্রী বিতরণ,
গ্রাম পর্যায়ে মাইকিং করে সচেতনতা, জীবানু নাশক ছিটানোসহ করোনা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তরুণদের উদ্দেশ্যে বক্তারা বলেন,
বাংলাদেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে আগামীতে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি ও প্রভাবশালী হিসেবে গড়ে উঠতে আমরা বদ্ধ পরিকর, আর এই প্রত্যাশা এবং প্রতিজ্ঞার পেছনে মুল শক্তি যুব সমাজ। আর এই করোনাভাইরাস সংকট অবসান হওয়ার পরবর্তীতে প্রধান বিষয় হয়ে দাঁড়াবে অর্থনীতি ও প্রবৃদ্ধি পুনরুদ্ধারের সংকট। তারুণ্যনির্ভর দেশে এই সংকট মোকাবেলায় তরুণ সামাজকেই সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ