৪:৪২ অপরাহ্ণ
কমলগঞ্জে ঈদের আগে ভিজিএফ এর চাল ও টিসিবি পণ্য পেল পৌরসভার ৫ হাজার পরিবার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হত দরিদ্র অসহায় দুঃস্থ ৩০৮১ টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
এসময় পৌর এলাকার ১৯৯৫ টি পরিবারের কাছে ৪৭০ টাকার বিনিময়ে ২ লিটার তেল, ২ কেজি মুসুর ডাল, ১কেজি চিনি, ১ কেজি ছোলা টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয়কুমার হাজরা প্রমুখ।