৬:৩৩ অপরাহ্ণ
জকিগঞ্জে ৫ কোটি টাকার ফ্লা'ড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ফ্লা'ড সেন্টার (বন্যা আশ্র'য়কেন্দ্র) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ত্রাণ ও দু'র্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতী আবুল হাসান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু'র্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বন্যা আশ্র'য়কেন্দ্র নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. কামরুল আহসান, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশাররফ হোসেন, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহসিন মুর্তুজা চৌধুরী টিপু, জেলা যুব মজলিস নেতা খাইরুল ইসলাম, সমাজসেবী মাওলানা আব্দুল করিম, ব্যবসায়ী ও সমাজসেবী জুবায়ের আহমদ, ছমরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতী আবুল হাসান বলেন, ফ্লাড সেন্টারের নির্মাণকাজ সম্পন্ন হলে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় বারঠাকুরী ইউনিয়ন ও আশপাশের এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের সুযোগ পাবেন। দুর্যোগকালীন সময়ের বাইরে ভবনটি রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের পাঠদানের কাজে ব্যবহৃত হবে।
তিনি আরও বলেন, সরকারের দুর্যোগ মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এ ধরনের অবকাঠামো নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত তদারকির পাশাপাশি স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।