শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০ ২০
৭:৫৭ পূর্বাহ্ণ

ফেঞ্চুগঞ্জে ইউপি চেয়ারম্যান এমরানের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত

ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিনের বিরুদ্ধে পাঁচ ইউপি সদস্যের আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এমরানের বিরুদ্ধে দুর্নীতি, সেচ্ছাচারিতা সহ নানা অভিযোগ তুলে গত ২৯ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন একই ইউনিয়নের ইউপি সদস্য আবু কালাম, সামছুল ইসলাম, ইছন মিয়া, সুবল বিশ্বাস ও মহিলা ইউপি সদস্য বাহারুন নেছা। এমরান উদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে উপজেলা প্রশাসন।

তদন্ত রিপোর্ট সাত কর্ম দিবসের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে গেলো মাসের শেষ সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী আহমেদ বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ ইউপি সদস্যের আনিত অভিযোগ প্রমাণিত হয়নি। সেই মর্মে প্রতিবেদন পাঠানো হয়েছে বিভাগীয় কমিশনারের কাছে। তিনি সবকিছু যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ