৪:৫৬ অপরাহ্ণ
বিবি ট্রাস্টের উদ্যোগে দেড় সহস্রাধিক মানুষকে শীতবস্ত্র উপহার
সিলেটে দেড় সহস্রাধিক মানুষকে শীতবস্ত্র উপহার দিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমাস্থ রায়বান গ্রামে বিবি ট্রাস্টের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় অংশ নিয়ে তিনি বলেন, রাজনীতির মুল লক্ষ হল জনসেবা। জনগণের জন্য কাজ করাই হল রাজনীতিবিদদের উদ্দেশ্য। সে লক্ষেই আমি সব সময়ে জনগণের পাশে দাঁড়াই বলে মন্তব্য করেন তিনি।
এসময় বক্তব্য রাখেন তার সহধর্মিণী ও বিবি ট্রাস্টের প্রতিষ্ঠাতা রওশন আরা বিবি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান, শাহ মাহমদ আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকার মুরব্বিয়ানরা উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি