আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১০ :৫৭ অপরাহ্ণ
পৌর নির্বাচন: কমলগঞ্জে মেয়র পদে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল
আসন্ন ২য় ধাপে পৌরসভা নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি মনোনীত প্রার্থীসহ দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জুয়েল আহমদ, বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. হেলাল মিয়া মনোনয়নপত্র জমা দেন।
রোববার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার। এছাড়া ৯টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে। আচরনবিধি মেনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীগণ। আগামী ২২ ডিসেম্বর যাচাই বাছাই ও ২৯ ডিসেম্বর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন এবং প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর হবে। আাগামী ১৬ জানুয়ারি ২য় ধাপে কমলগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে ৪নং ওয়ার্ডের বখ্ত মাহবুবুর রহমান কাউন্সিলর পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনেও তা দাখিল করেননি বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন
জগন্নাথপুরে আলেম কর্তৃক সাংবাদিকের জমি দখলের পায়তারা, জনমনে…
স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপী আর্ট এক্সিবিশন সম্পন্ন
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২…
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা যুবদলের র্যালি
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা আহছান মিয়ার মৃ'ত্যুবার্ষিকী শুক্রবার
ফটো সাংবাদিক রেজা রুবেল'র উপর হাম'লার তীব্র নিন্দা…
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ