রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৯ মার্চ ২০ ২২
১০ :১০ অপরাহ্ণ

নিজ এলাকায় সংবর্ধিত হলেন মরিশাস জাতীয় ব্যাডমিন্টন দলের প্রধান কোচ মুন্না
ভারতের তিন প্রতিযোগীকে পেছনে ফেলে মরিশাস জাতীয় ব্যাডমিন্টন দলের প্রধান কোচ হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি গ্রামের কৃতি সন্তান মইনুল ইসলাম মুন্না। এ উপলক্ষ্যে বরইকান্দি সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে তাক এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
গত রোববার, ৬ মার্চ সন্ধ্যায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এডভোকেট খালেদ জুবায়ের এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরইকান্দি গ্রামের বিশিষ্ট মুরব্বি নেছার মিয়া।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট শামিম আহমদ, বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ শিব্বির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল ইসলাম।

এছাড়া এলাকার আরো বিশিষ্ট মুরব্বি ও যুব সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে এলাকাবাসীর পক্ষ থেকে ক্রেস্টসহ অন্যান্য উপহারসামগ্রী তার হাতে তুলে দেয়া হয়।


ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ