শনিবার, জুন ৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৫ জুলাই ২০ ২০
৩:১১ পূর্বাহ্ণ

সিলেটে যুবলীগ ক্যাডারের হামলায় ব্যবসায়ী আহত

সিলেট নগরীতে যুবলীগ ক্যাডারের হাতে ব্যবসায়ী মোঃ কাওছার খান আহত হয়েছেন। আহত ব্যবসায়ী কাওছার খান দক্ষিণ সুরমা উপজেলার ৩নং তেতলি ইউনিয়নের লালারগাও গ্রামের জমশের খান এর পুত্র।

স্হানীয় সুত্রে জানা যায়, গতকাল ১৩ জুলাই সোমবার ব্যবসায়ী কাওছার খান তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ী ফেরার পথে বন্দর বাজার এলাকায় পৌঁছামাত্র পূর্ব শত্রুতার জের ধরে উৎপেতে থাকা টিলাগড় গ্রুপের লিডার আজাদুর রহমান আজাদ এর ঘনিষ্ঠ সহযোগী এমসি কলেজ যুবলীগ ক্যাডার শফিকুল ইসলাম তার দলবল নিয়ে আক্রমন করে।লোহার পাইপ ও হকিষ্টিক দিয়ে এসময় তারা কাওছার খানকে বেদম মারপিঠ করে।

তাদের সংঘবদ্ধ আক্রমণে কাওছার খান মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হন। মারধরের আওয়াজে পথচারীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরে গুরুতর আহত কাওছার খানকে পথচারীরা সোবহানীঘাটস্হ ইবনে সিনা হাসপাতালে প্রেরন করেন। সেখানে দীর্ঘ ১৬ দিন চিকিৎসা শেষে কাওছার খান বাড়ী ফেরেন। এ ব্যাপারে কাওছার খান এর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের এর চেষ্টা করা হলে ও যুবলীগ ক্যাডার শফিকুলের তৎপরতায় তা আর সম্ভব হয়নি।


ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ