বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি::
১৯ নভেম্বর ২০ ২১
১১:২৯ অপরাহ্ণ

কুলাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন-
কাদিপুরে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছালামের কর্মী সমর্থকদের হুমকি ধামকির অভিযোগ

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ করেছেন সতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ছালাম। শুক্রবার ১৯ নভেম্বর তিনি এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। এছাড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা বিলির অভিযোগ করেছেন স্থানীয় ভোটাররা।

এ ব্যাপারে কুলাউড়ার ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেছেন তাঁরা। কাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ছালাম সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, কাদিপুর ইউনিয়নে নৌকার প্রার্থী জাফর আহমদ গিলমান ও প্রার্থীর জনপ্রতিনিধি ভাই কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান উগ্র ও কঠোর বক্তব্য দিয়ে ভোটারদের মধ্যে ভয়ভীতি দেখানোর হীন চেষ্টায় লিপ্ত রয়েছেন। তারা তাঁর সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এছাড়া নৌকার প্রার্থী উনার ভাই ও কর্মী সমর্থকরা প্রকাশ্যে-অপ্রকাশ্যে এবং মোবাইল ফোনে তাঁর কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছেন। প্রচারনা শুরুর পর প্রভাব কাটিয়ে নৌকার প্রার্থী প্রচনার গাড়িতে ডাবল মাইকও ব্যবহার করছেন দেদারছে। তাদের বাহিনীর লোকজন স্বশস্ত্র হামলা চালিয়ে সুলতান বক্স নামক এক কর্মীকে আহত করেছে। এছাড়া ইউনিয়নের মৈন্তাম গ্রামের বাসিন্দা হাজী সৈয়দ আনর আলীর বাড়িতে উঠান বৈঠক চলাকালে শতাধিক ক্যাডার বাহিনী নিয়ে হুমকি ধামকি ও উস্কানীমুল স্লোগান দিলে সভাটি দ্রুত সমাপ্তি করতে বাধ্য হই।

এছাড়াও নৌকার প্রার্থীর ভাই কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান সরকারি গাড়ী ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এলাকার ভোটারদের বিভিন্ন উন্নয়নের প্রলোভন দেখিয়ে ছোট ভাইয়ের পক্ষে ভোট চাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।হাবিবুর রহমান ছালাম আরো বলেন, প্রতিপক্ষ নৌকার কর্মী সমর্থকরা বলে বেড়াচ্ছেন ভোটের দিন দাঙ্গা সৃষ্টি করে কেন্দ্র জবর দখল নিয়ে জাল ভোট দিয়ে বিজয়ী হওয়ার জন্য তারা আপ্রান চেষ্টা চালাবে।

এদিকে কুলাউড়া ইউএনওর কাছে অভিযোগকারী পৃথিমপাশা ইউনিয়নের আব্দুল আহাদ, সেলু মিয়া, সেলিম মিয়া, সিপাউর রহমান চৌধুরী শরীফ আলীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ফুল মিয়া তিনি নিজে এবং তার সমর্থকরা টাকা দিয়ে প্রভাবিত করে ভোটাধিকার হরণ করতে চাচ্ছেন। দিচ্ছেন লোভনীয় বিভিন্ন প্রলোভন। বিলি করছেন মোটা অংকের টাকা। এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, গত ৩দিন থেকে কুলাউড়ায় ২ জন ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। আচরণবিধি লঙ্ঘন যারাই করবে, তাদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ