মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১৯ ডিসেম্বর ২০ ২১
১২:১৭ পূর্বাহ্ণ

কোম্পানীগঞ্জে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা
কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাজারো মানুষ গড়ার কারিগর বাবু নৃপেন্দ্রনাথ বর্মনের অবসরজতি বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাবেক ছাত্রছাত্রীদের আয়োজনে প্রাক্তন ছাত্র ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব শামছুল ইসলামের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সাবেক ছাত্র ও নাজিরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা ঈসমাইল হোসেন।গীতা থেকে পাঠ করেন বাবু কিশোর রঞ্জন দে। বিদায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সাবেক ছাত্র ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মইন উদ্দিন মিলন। প্রধান অতিথির বক্তব্য রাখেন এম.সি বিশ্ববিদ্যালয় ও কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কোম্পানীগঞ্জ উপজেলার (ভারপ্রাপ্ত)নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আমজদ সাহেব,কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল, ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম ঠান্ডা স্যার, কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তারা মিয়া, যুবলীগের আহ্বায়ক হাজী আলা উদ্দিন, ভাটরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহি উদ্দিন, কালাইরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু লোকেশ চন্দ্র দাশ,ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক দীপক সরকার। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান,সাবেক ছাত্র ও ফ্যামিলী প্লানিং অফিসার এনায়েতুল ইসলাম, কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল উদ্দিন,সাবেক ছাত্র ও কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ,পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, ইছাকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হেকিম, সাবেক ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি আরাফাত আলী,সাবেক ছাত্র বাহার আহমদ রুবেল, মো: এমরান আলী, জফুর উদ্দিন, শওকত উদ্দিন মিঠু, হারুণ,জালাল,নান্টু,সাহাব উদ্দিন, আমিনুল হক প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ