সোমবার, নভেম্বর ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৮ নভেম্বর ২০ ২০
১০ :৫০ অপরাহ্ণ

চুনারুঘাটে বালু উত্তোলনের বিরূদ্ধে রাতভর অভিযান: ৩ জনকে কারাদন্ড প্রদান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় রাতভর অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬টি ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে ধ্বংস এবং ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বুধবার রাতভর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ, মধবপুরের সহকারি কমিশনার মোঃ মহিউদ্দিন, এবং হবিগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, এবং রাজীব দাশ পুরকায়স্থ। সার্বিক সহযোগিতায় ছিল জেলা পুলিশ, মাধবপুর থানা পুলিশ ও চুনারুঘাট থানা পুলিশের মোট চারটি দল।

জানা যায়, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের অন্তর্গত পানছড়ি, হলহলিয়া, বদরগাজী, মহিমাউড়া, রঘুনন্দনপুর ও শাহজিবাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে রাত ১০টা থেকে রাত ৩.০০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিভিন্ন স্থান হতে ০৬ টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়।

এসময় একটি অবৈধ বালু পরিবহনকারী ট্রাক্টর জব্দ ও ৩ জনকে আটক করে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। বালু উত্তোলনকারীরা যত প্রভাবশালীই হোক না কেন অবৈধ বালু উত্তোলনে কাউকে ছাড় দেওয়া হবে না।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ