১০ :৫১ অপরাহ্ণ
এম এ মালিকের পক্ষে বালাগঞ্জে শীতবস্ত্র বিতরণ
যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এম এ মালিকের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেছেন লন্ডন মহানগর যুবদলের সহ সভাপতি শেখ শামীম আহমদ।
শনিবার (১লা ফেব্রুয়ারী) বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়নের বাণীগাও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুদু।
বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল আহমদ তাহিল ও উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদের যৌথ সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম জিতু, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক শেখ বদরুজ্জামান, বালাগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি মজনু মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমুল হোসেন, যুবদল নেতা সোহেল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক রাজত, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সহ সভাপতি আনসার মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, সহ সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় প্রায় ৭০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।