৭:৪২ অপরাহ্ণ
কুলাউড়ায় বীর হিরো মানবিক টিমের গৃহ হস্তান্তর
মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌর এলাকায় বীর হিরো মানবিক টিমের অর্থায়নে গৃহ হস্তান্তর ২৩ এপ্রিল শনিবার বিকালে কুলাউড়া পৌর এলাকায় বীর হিরো মানবিক টিমের গৃহায়ন প্রকল্পের উপদেষ্টা ম-লীর অর্থায়ন ও তত্ত্বাবধায়নে চারটি অসহায়, গৃহহীন ও হতদরিদ্র পরিবারের জন্য গৃহ হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর হিরো মানবিক টিমের উপদেষ্টা,যুক্তরাজ্য প্রবাসী মুহাম্মদ লিটন এর সভাপতিত্বে ও বীর হিরো মানবিক টিমের সদস্য সফি আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল,কুলাউড়া ডিগ্রি কলেজে প্রভাষক সিপার আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বক্স প্রমুখ। বাংলাদেশী এবং প্রবাসী বাঙ্গালীদের অর্থায়নে গৃহ নির্মান কাজ করা হয়।
উল্লেখযোগ্য মানবিক টিমের উপদেষ্টা কানাডা প্রবাসী মুহিবুর রহমান খান,মোহাম্মদ রহমান জুয়েল,যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী আলমাছ আলী,যুক্তরাজ্য প্রবাসী কবির আহমদ ফারুক,কানাডা প্রবাসী দেওয়ান গোফরান চৌধুরী,কানাডা প্রবাসী মুছলেহ উদ্দিন, শাহরিয়ার সজিব রাজু ভূইয়ার সহ সকলের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া ও গত ২৮ মার্চ কুলাউড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্গত রেলওয়ে কলোনিতে তিনটি অসহায় পরিবারে ঘরগুলো আগুনে পুড়ে যায়, এবং ৯ নং ওয়ার্ডের জগন্নাথপুর এলাকায় ঝড়ের ধসে পড়ে অসহায় পরিবারের চারটি ঘর বস্ত্র আর বাসস্থানহীন অবস্থায় নেমে আসে রাস্তায়।তাদের পরিবারের মুখে হাসি ফুটাতে এবং বাসস্থান পুনঃনির্মাণের দায়িত্ব নেয় বীর হিরো মানবিক টিম।