৮:৪৫ অপরাহ্ণ
সফল মাছ চাষীর সম্মাননা পেলেন কুলাউড়ার সাংবাদিক মানজুরুল হক
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৌলভাবাজার মৎস্য অধিদপ্তর কতৃক কার্প জাতীয় মাছ উৎপাদনে সাফল্যের স্বীকিতি স্বরুপ জেলার সফল মাছ চাষী হিসেবে সম্মাননা স্বারক পেয়েছেন কুলাউড়ার সাংবাদিক প্রভাষক মোঃ মানজুরুল হক।
রবিবার বিকেলে জেলা প্রশাসক মিলানায়তনে মৌলভাবাজার মৎস্য অধিদপ্তর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে সম্মননা গ্রহণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উল্লেখ্য, সাংবাদিক মোঃ মানজুরুল হক কুলাউড়া উপজেলার ব্রাহ্মন বাজার ইউনিয়নের পূর্ব জালালাবাদ গ্রামের মৃত আহমদ উল্লার পুত্র। তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি,প্রেসক্লাব কুলাউড়ার যুগ্ম সম্পাদক,অনলইন নিউজ পোর্টাল সংবাদমেইল২৪.কমের সম্পাদক ও প্রকাশক,কুলাউড়া সরকারী কলেজের বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক।