বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২৭ এপ্রিল ২০ ২১
৪:৫৪ পূর্বাহ্ণ

কমলগঞ্জে আব্দুস সামাদের মৃত্যুবার্ষিকীতে শোক সভা ও ইফতার মাহফিল
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আদমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুস সামাদের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৬ এপ্রিল (সোমবার) সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে নানা কর্মসূচি পালন করা হয়। মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশন এর উদ্যোগে বিকাল পাঁচটায় নৈনারপার বাজারস্থ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে শোক সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের অন্যতম সদস্য সাংবাদিক শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম খোকনের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন আদমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজির বক্স, আদমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক এসএম রেজাউদ্দীন রাজু, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ তালুকদার, নৈনারপার জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন মাহবুব, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শাহীন মিয়া, আসহাবুজ্জামান শাওন, শিক্ষক আব্দুল গণি দুলাল, সমাজ সেবক আবুল কাহের অশ্রু প্রমূখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ