৩:১৫ অপরাহ্ণ
নবীগঞ্জে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা
জাবেদ ইকবাল তালুকদার,নবীগঞ্জ:: করোনা মহামারিতে থমকে গেছে পুরোবিশ্ব। বাংলাদেশেও এসে হানা দিয়েছে এই মহামারি ভাইরাস। নবীগঞ্জে ৩ অংকের কোটা পেড়িয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১৬জন।
নবীগঞ্জে সর্বপ্রথম ১মে বিকাল ৩টার দিকে একই ইউনিয়নের ৩জন সহ ৫জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপরে থেকে আস্তে আস্তে বাড়তে থাকে করোনা রোগীর সংখ্যা। এখন প্রায় প্রতিদিনই নবীগঞ্জে করোনার পজেটিভ রিপোর্ট আসছে। সর্বশেষ গত ৪-৫দিন ধরে প্রতিদিনই আসছে করোনার পজেটিভ রিপোর্ট। গতকাল ও এক ব্যাংক কর্মকর্তার করোনা পজেটিভ আসে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সুত্রে জানা যায়, নবীগঞ্জে করোনা শনাক্ত হওয়ার ৮৯তম দিন আজ পর্যন্ত নবীগঞ্জের করোনা রোগীর সংখ্যা ১১৬জন এবং করোনায় আক্রান্ত হয়ে ১জন মারা গেছেন। এখন পর্যন্ত নবীগঞ্জ থেকে ৯৭৭জনের নমুনা সংগ্রহ করে ল্যাভে পাঠানো হয়েছে এবং এর মধ্যে ৭৪০জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। নবীগঞ্জে আক্রান্তদের মধ্যে ৬৩জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে।
নবীগঞ্জে প্রতিদিন বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। বাইরে বের হলে মাস্ক পরিধান করুন। সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে চলাফেরা করুন।