বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২ মে ২০ ২০
১২:২৪ পূর্বাহ্ণ

জগন্নাথপুরে জীবন বাজি রেখে চিকিৎসা সেবা প্রদান

মো.শাহজাহান মিয়া,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় জীবন বাজি রেখে চিকিৎসা সেবা দিচ্ছেন ডাক্তারগণ। করোনার কারণে বদলে গেছে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র। এখানে আগের মতো নেই রোগী ও রোগীদের আত্মীয়-স্বজনের আনাগোনা। সরব হাসপাতালটি এখন সুনসান নিরব হয়ে গেছে। মাঝে মধ্যে জরুরী চিকিৎসার জন্য রোগীরা আসলেও তেমন কোন লোক সমাগম নেই। যদিও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধরের নেতৃত্বে সকল ডাক্তার ও সহকারীগণ করোনা মোকাবেলায় কাজ করছেন। তবে হাসপাতালের জরুরী বিভাগে নিয়মিত দায়িত্ব পালন করছেন ডিপ্লোমা চিকিৎক ডাঃ মির্জা মোহাম্মদ আলী খান রুবেল, ডাঃ শহিদুল্লাহ কায়সার ও ডাঃ মোবারক হোসেন জনি। তাদের সাথে রয়েছেন ওয়ার্ডবয় এমদাদুর রহমান ও হাবিবুর রহমান। যে কোন রোগী হাসপাতালে আসলেই এসব ডাক্তাররা পরীক্ষা-নীরিক্ষা করে ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। মূলত জীবনের ঝুকি নিয়ে তারা সার্বক্ষনিক ফ্রন্ট লাইনে থেকে চিকিৎসা সেবা প্রদান করছেন।
১ মে শুক্রবার সরজমিনে দেখা যায়, নারী ও পুরুষ ওয়ার্ডে কোন রোগী নেই। তবে জরুরী বিভাগে রোগী ও তাদের স্বজনরা চিকিৎসা নিতে ভীড় করছেন। রোগীদের চিকিৎসা দিচ্ছেন ডাঃ মির্জা মোহাম্মদ আলী খান রুবেল। তবে জগন্নাথপুরে এ পর্যন্ত মোট ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালের নমুন সংগ্রহকারীও রয়েছেন। যে কারণে হাসপাতালে অঘোষিত লক-ডাউন চলছে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর বলেন, আমরা সকল ডাক্তার মিলে করোনা পরিস্থিতি মোকাবেলায় দায়িত্ব পালন করছি। তবে জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডিপ্লোমা চিকিৎসক উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ মির্জা মোহাম্মদ আলী খান রুবেল বলেন, আমরা জীবন বাজি রেখে সার্বক্ষনিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ