বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১২ ডিসেম্বর ২০ ২৩
১০ :২১ অপরাহ্ণ

সিলেট- ৪ আসনে প্রার্থীতা ফিরে পেলেন তৃনমূলের প্রার্থী আবুল হোসেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ (জৈন্তাপুর - গোয়াইনঘাট - কোম্পানিগন্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বাতিলের পর আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন তৃনমুল বিএনপি মনোনীত প্রার্থী মো আবুল হোসেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) আপিল শুনানির তৃতীয় দিন সকাল ১১টায় আপিল শুনানি শেষে আবুল হোসেনের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছে ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আবুল হোসেন।

তিনি বলেন, ‘শুনানি শেষে নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন।’ তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আমার নির্বাচনি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি ।এই আসনের প্রতিটি পরিবার, গ্রাম ও মানুষ আমার অত্যন্ত আপনজন।

তাদের মুখে হাসি ফুটানোই আমার জীবনের একমাত্র লক্ষ্য।’ তিনি বলেন,পাথর খোয়ারী খোলাসহ পরিবেশ বান্ধব সিলেট ৪ আসন গড়তে সকলের সহযোগিতা চাই।

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে সোনালী আশ প্রতীকে ভোট নিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ