৮:১৭ অপরাহ্ণ
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন
ইসলামিক ফাউন্ডেশন প্রকল্পের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষকদের সংগঠন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুজ আলী, মডেল কেয়ার টেকার হাফিজ মুহিবুর রহমান, সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল হক ও মোঃ শিশু মিয়াসহ সকল শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ফজল্লু করিমকে সভাপতি ও মোঃ আলী আসকরকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। নব গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আশরাফ আলী, সহ সম্পাদক ইয়াহইয়া, সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, অর্থ সম্পাদক ইয়াহইয়া আলী, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শিবলী বেগম, সদস্যরা হলেন, মুজিবুর রহমান, আব্দুর রউফ, ইয়াহইয়া নোমান, আনোয়ার হোসেন, নুর উদ্দিন নোমান, শামছুল ইসলাম সুয়েব, লোকমান আহমদ ও আব্দুল কবির তালুকদার।