মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১০ আগস্ট ২০ ২৪
৬:১১ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারকে আনজুমানে আল ইসলাহ'র অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ৷

এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী এবং সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ ও মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, দেশে আইনশৃঙ্খলা পুনপ্রতিষ্ঠা করার মধ্য দিয়ে নতুন সরকার জনজীবনে স্বাভাবিকতা ও শান্তি ফিরিয়ে আনবে, দেশের অর্থনীতিকে সচল করবে এবং শিক্ষা ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ ছাত্র জনতার আন্দোলনে শহীদদের হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার নিশ্চিত করার কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান এবং সরকারের সফলতা কামনা করেন।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ